সব ধরনের পণ্য বিক্রির অনুমতি চাইলাে ফ্লিপকার্ট ও অ্যামাজন
করোনাভাইরাসের কারণে ভারত জুড়ে চলছে লকডাউন । এই অবস্থায় জরুরি জিনিস ছাড়া সব ই-কমার্স ডেলিভারি নিষিদ্ধ করেছে সরকার। এই অবস্থায় সব ধরনের জিনিস ডেলিভারির অনুমতি চেয়ে সরকারকে বিশেষ অনুরোধ জানাল ফ্লিপকার্ট ও অ্যামাজন। দুটি কোম্পানির তরফ থেকেই জানানো হয়েছে ডেলিভারি শুরুর অনুমতি মিললে সুরক্ষা নিয়ম সম্পূর্ণ পালন করা হবে।
ফ্লিপকার্ট মুখপাত্র জানিয়েছেন, “সামাজিক দূরত্বকে সুনিশ্চিত করে গ্রাহকের কাছে সুরক্ষিত ভাবে বিভিন্ন জিনিস পৌঁছে দিতে পারবে ই-কমার্স কোম্পানিগুলি। এর ফলে পরিস্থিতি সামাল দিতে সুবিধা হবে। এছাড়াও ডেলিভারি শুরু হলে গোটা দেশে বিভিন্ন গুদাম খালি করতে সুবিধা হবে।”
এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বহু ছোট ব্যবসায়ী ব্যবসা করেন। ডেলিভারি শুরু হলে এই মানুষগুলির ব্যবসা আবার শুরু হবে।
অ্যামাজনের-এর তরফ থেকে জানানো হয়েছে, “নাগরিকদের হাতে জিনিস পৌঁছে দিতে সবথেকে সুরক্ষিত উপায় ই-কমার্স ডেলিভারি। সামাজিক দূরত্ব পালন করে ঘরে বসে জিনিস কেনা যাবে। তাই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে ই-কমার্সকে সামিল করার জন্য কেন্দ্রে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। গোটা দেশের ১০ কোটি গ্রাহকের কাছে সুরক্ষিত ভাবে বিভিন্ন জিনিস পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর ফলে মানুষের বাড়ির বাইরে যাওয়ার প্রবণতা কমবে।